কুলাউড়ায় হাসপাতালের সংকট নিরসনে এমপির আশ্বাস
দৈনিক জনতার দেশ ডেস্ক :কুলাউড়া উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। রবিবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলোর চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব এবং বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতার কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হচ্ছে।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, হাসপাতালে সুষ্ঠু ও মানসম্মত সেবা নিশ্চিত করতে যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় চিকিৎসক ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, মো. মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস এবং কুলাউড়া প্রেসক্লাবর সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






