বাবুল আহমদ সভাপতি, সাহেদ আহমদ সাধারণ সম্পাদক- ভাদেশ্বর মোকামবাজার বণিক সমিতির নতুন কমিটি ঘোষণা
গোলাপগঞ্জ প্রতিনিধি: ভাদেশ্বর মোকামবাজার বণিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ভাদেশ্বর মোকামবাজারে আয়োজিত এক সভায় আহবায়ক কমিটির প্রধান আহবায়ক ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ও সদস্য সচিব আলকাছ উদ্দিন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাবুল আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাহেদ আহমদ।
এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাজিদুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ সুফিয়ান আহমদ এবং সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবু আহমদ, আব্দুল মালিক বাবু, আব্দুল কাইয়ুম ও বাহার উদ্দিন প্রমুখ।
এসময় প্রধান আহবায়ক শামীম আহমদ বলেন, “বণিক সমিতি এলাকার ব্যবসায়ী সমাজের ঐক্যের প্রতীক। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করাই এ কমিটির মূল লক্ষ্য। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বণিক সমিতির আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক খাঁন, কাজী আশরাফুল ইসলাম, আসাবুর রহমান টিপু, সেলিম আহমদ, বিশিষ্ট সমাজসেবক কয়েছ আহমদ, সাদিকুর রহমান সাদেক প্রমুখ।






