বিএনপি নেতা আব্দুস সাত্তারের ইন্তেকালে খন্দকার মুক্তাদিরের শোক
জিবি সময় অনলাইন ডেস্ক :সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, প্রবীণ বিএনপি নেতা ও নগরীর কায়েস্তরাইল এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের (৭২) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তিনি বলেন, প্রবীণ বিএনপি নেতা আব্দুস সাত্তার ছিলেন জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সৈনিক। তিনি সারা জীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে গেছেন। তার মৃত্যুকে সিলেট জাতীয়তাবাদী পরিবার একজন সক্রিয় প্রবীণ বিএনপি নেতাকে হারালো। যার কখনও পূরণ হবার মতো নয়। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলণসহ বিএনপির সকল আন্দোলন তিনি ছিলেন অগ্রসৈনিক। আল্লাহ তায়ালা যেন, মরহুম আব্দুস সাত্তারকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন- এই কামনা করি।
(জিবি সময়/রু–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন
(বি: দ্র:-সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীরা পত্রিকার ই–মেইলে সিভি, আইডি কার্ড/জন্ম সনদের ফটোকপি, পাসপোর্ট সাইজের ফটো পাঠাতে পারেন।)






