ফটিকছড়িতে আ.লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার
দৈনিক জনতার দেশ ডেস্ক :ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণামূলক লিফলেট তৈরির অভিযোগে দলটির স্থানীয় একজন নারী নেত্রী এবং এক কম্পিউটার অপারেটরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৮ জুন) রাতে উপজেলা সদরের এএইচ শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, উপজেলার বক্তপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল।
স্থানীয় সূত্রে জানা যায়, কম্পিউটার অপারেটর উজ্জ্বলের দোকানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির প্রচারণামূলক লিফলেট প্রস্তুত করার খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।
পরে তারা সুমি আক্তার ও উজ্জ্বলকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দুজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা করতে দেখা হচ্ছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






