সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনে সিলেট জেলা যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল
জিবি সময় অনলাইন ডেস্ক :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা যুবলীগ।
মঙ্গলবার(২৭ জুলাই) সিলেটের কোর্ট মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, জনকল্যাণমূলক কাজ ও ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধুর পরিবার এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে এই বাংলার মানুষের সেবা করে যাচ্ছেন।
তাঁরই সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় করোনার এই মহামারিতে আমাদের বেঁচে থাকার পথ দেখাচ্ছেন। তাই সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি বঙ্গবন্ধুর দুই কন্যা, সজিব ওয়াজেদ জয়সহ পরিবারে সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগষ্টের কালোরাত্রীতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(জিবি সময়/রু–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন
(বি: দ্র:-সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীরা পত্রিকার ই–মেইলে সিভি, আইডি কার্ড/জন্ম সনদের ফটোকপি, পাসপোর্ট সাইজের ফটো পাঠাতে পারেন।)






