অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর বড় ভাইয়ের মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান খোকনের শোক
রাসেল আহমদ: কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এর বড় ভাই অবসর প্রাপ্ত প্রকৌশলী আবুল আহমদ চৌধুরী আবুল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খোকন।
এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, অবসর প্রাপ্ত প্রকৌশলী আবুল আহমদ চৌধুরী আবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রথম নামাজে জানাযা বাদ আছর উপশহর বি’ব্লক মসজিদে ও বাদ এশা গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের আয়তাবাজ জামে মসজিদে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন হয়।






