অষ্টগ্রামে এবি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
অষ্টগ্রাম প্রতিনিধি (কিশোরগঞ্জ) :বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক হিসেবে এবি ব্যংক পিএলসি তার গৌরবময় পথচলার আরও একটি বছর অতিক্রম করেছে। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে এবি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গ্রাহক সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে এবি ব্যাংক পিএলসি অষ্টগ্রাম শাখা এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গ্রাহক সম্মাননার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপক নৃপেন্দ্র চন্দ্র দাসের তত্ত্বাবধানে কেইক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করে ব্যাংকের শ্রেষ্ঠ ১০জন গ্রাহককে সম্মাননা প্রদান করা হয়। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






