সিলেটের সড়ক ও ফুটপাত হকার্স মুক্ত রাখতে অভিযান
দৈনিক জনতার দেশ ডেস্ক :সিলেটের সড়ক ও ফুটপাত হকার্স মুক্ত রাখতে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
রবিবার (১২ এপ্রিল) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর মদিনা মার্কেট থেকে ওসমানী মেডিকেল রোড পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্যের অভিযোগে ৭টি মামলায় ৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কোনো হকারকে আটক করা সম্ভব না হলেও সিলেট বেশ কয়েকজনের পণ্য ফুটপাত থেকে জব্দ করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য আক্তার রিতুর নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগীতা করে সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন নাগরিক জীবন নির্বিঘ্ন করতে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






