মধ্যনগরে ভারতীয় কম্বলসহ যুবক আটক
জিবি সময় অনলাইন ডেস্ক :সুনামঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে ভারতীয় কম্বলসহ আনোয়ার নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
আটককৃত আসামি আনোয়ার হোসেন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আদর্শগ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার একটি দল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আদর্শ গ্রামের সেলিম মিয়ার বসত বাড়ির একটি ঘরে তল্লাশি চালিয়ে চোরাই পথে আনা ৭৬ টি ভারতীয় কম্বল সহ আনোয়ার হোসেন নামে এই যোবক কে গ্রেপ্তার করে।জব্দকৃত ভারতীয় চোরাই কম্বলের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫৬ হাজার টাকা।
মধ্যনগর থানার ওসি মোঃ সজিব রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মধ্যনগর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






