কোরআন মাজীদ স্পর্শ করে বা মসজিদে উঠে কসম করা প্রসঙ্গে?
শহীদুল ইসলাম:ইমেইল থেকে
প্রশ্ন : আমাদের এলাকায় দেখি কারো সঙ্গে কোন কিছু নিয়ে ঝগড়া শুরু হলে একজন আরেকজনকে বলে যে, তুমি যদি সত্যি বলে থাক তবে কোরআন শরীফ হাতে নিয়ে বলো যে, হ্যাঁ আমি সত্য বলছি বা মসজিদে গিয়ে সত্য মিথ্যা প্রমান করার কথা বলা হয়। এখন প্রশ্ন হলো এরকম পবিত্র একটা ধর্মগ্রন্থ নিয়ে এ ধরনের সত্য মিথ্যা প্রমান করা কি জায়েজ আছে?
উত্তর : সত্য মিথ্যা প্রমাণের জন্য একমাত্র এবং শেষ পন্থা হচ্ছে, আল্লাহর নামে শপথ করা। এর বাইরে কোনো পন্থা শরীয়তে বর্ণিত নেই। কোরআন শরীফ স্পর্শ করা, বা মসজিদে যাওয়া সত্য মিথ্যা প্রমানের কোনো পদ্ধতি নয়। এসব মানুষের মনগড়া বিষয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






