সিলেটে কেজি দরে লাউ বেচে বিপাকে বিক্রেতা
জিবি সময় অনলাইন ডেস্ক :সিলেট সবজির বাজারে লাউ পিস হিসেবে কিনে কেজি ধরে বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা করেছে বাজার মনিটরিং টাস্কফোর্স। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নগরীর আম্বরখানায় বাজার মনিটরিং করে টাস্কফোর্সের সদস্যরা এ জরিমানা করে।
সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ‘বাজারের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। আজ দুপুর থেকে আম্বরখানাসহ তার আশপাশের বাজারে আমরা ছয়টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ না দেখাতে পারায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছি।’
শ্যামল পুরকায়স্থ আরও বলেন, ‘সবজির অতিরিক্ত দাম রাখার কারণে সবজি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। সবজি, মাছ, মাংসের বাজারে এই অভিযান অব্যাহত থাকবে।’
সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ’র নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






