জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকীতে নিসচা সিলেট মহানগরের দোয়া মাহফিল
জিবি সময় অনলাইন ডেস্ক :নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চন এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর মরহুমা জাহানারা কাঞ্চনের ৩১তম মৃত্যুবার্ষিকী। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব বন্দরবাজার কালেক্টটরেট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন বন্দরবাজার কালেক্টটরেট জামে মসজিদে ইমাম মাওনা মোহাম্মদ শাহ আলম ও মোয়াজ্জিন মোহাম্মদ কুতুব উদ্দিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার সভাপতি সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ-সভাপতি ডা. আব্দুল হেকিম আহমদ, মনির চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, প্রকাশনা সম্পাদক শেখ মোহাম্মদ লায়েক মিয়া, সদস্য মোহাম্মদ শামীম রেজা প্রমুখ।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






