ঘর থেকে শয়তান দূর করার আমল
জিবি সময় অনলাইন ডেস্ক :পৃথিবীর সব মানুষের মনে এবং জায়গায় শয়তানের অবাধ বিচরণ। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময়েই সে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকে এ শক্তি চেয়ে নিয়েছে। আর এ শক্তির প্রভাবেই মানুষের ঘরে শয়তান প্রবেশ করে অশান্তি সৃষ্টি করে। আর তাই নিজ ঘর থেকে শয়তান দূর করা জরুরি।
বিশ্বনবী রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলেছেন, এর মাধ্যমে ঘর থেকে শয়তানকে দূর করা সম্ভব।
রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না। নিশ্চয়ই যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পলায়ন করে’। (তিরমিজি : ৪/১৪৬) কারণ এ সূরার তেলাওয়াতের বরকতে এবং তাতে যা রয়েছে সে অনুযায়ী আমল করার কারণে শয়তান তাদের প্রতারণা দেওয়া ও গোমরাহ করা থেকে নিরাশ হয়ে যায়।
জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন নিজ ঘরে ঢুকে এবং প্রবেশ করার পর খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে তখন শয়তান তার সহযোগীদের বলতে থাকে এই ঘরে তোমাদের কোনো থাকার জায়গা নেই। আর এই ঘরে তোমাদের রাতের খাবারেরও কোনো ব্যবস্থা নেই। আর যদি কোনো ব্যক্তি ঘরে ঢুকে এবং প্রবেশের সময় আল্লাহকে স্মরণ না করে তখন শয়তান তার সহযোগীদের বলে তোমরা তোমাদের থাকার জায়গা পেয়ে গেছো। আর সে যদি খাওয়ার সময় আল্লাহকে স্মরণ না করে তখন শয়তান তার সহযোগীদের বলে এই ঘরে তোমরা তোমাদের রাতের খাবার পেয়ে গেছো’। (মুসলিম : ১/৫৩৯)
ইয়া আল্লাহ! আমাদের ঘরগুলোকে শয়তান মুক্ত রাখুন। আমিন।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






