গোয়াইনঘাটে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা
জিবি সময় অনলাইন ডেস্ক :সিলেটের গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে প্রশাসনিক কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) রায়হান পারভেজ রনিসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আব্দুল মতিন, আরিফুল ইসলাম, এডভোকেট ফয়েজ আহমদ।
এসময় উপজেলা প্রশাসন জুলাই-আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম আহত ও শহীদ পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






