প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কামরুজ্জামান জুনাক
প্রেসবিজ্ঞপ্তি:গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার সোস্যাল মিডিয়ায় ও কিছু অনলাইন পত্রিকায় আমাকে জড়িয়ে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক আঞ্চলিক কমিটি হেতিমগঞ্জ শাখা কর্তৃক “মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি” সংক্রান্ত একটি নিউজ আমার দৃষ্টি গোচর হয়েছে। যা অত্যান্ত দু:খজনক। আমি কামরুজ্জামান জুনাক এ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
প্রতিবাদ সভায় আমাকে জড়িয়ে বলা হয়েছে আমি নাকি “মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি” সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন কামরুজ্জামান জুনাক।
তিনি গণমাধ্যমে পাঠানো সংবাদে আরোও জানান, ঘটনার সময় আমি আমার ব্যক্তিগত কাজে অন্যত্র ছিলাম। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সংগঠন ছাত্রদলের একনিষ্ঠ কর্মী ছিলাম।
বর্তমানে যুবদলের একজন কর্মী। আমার চরিত্র হনন করতে আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর।
এসব সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষন্ন করা হয়েছে। আমরা এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।





