মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফান্ডেশন উদ্যোগে মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
জিবি সময় অনলাইন ডেস্ক : বিয়ানীবাজারে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফান্ডেশন উদ্যোগে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন। সোমবার সকালে কেন্দ্র মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো: এফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রথম শ্রেনি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
কেন্দ্র মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু সাইদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফয়েজ উদ্দিন লোদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আমিন উদ্দিন, পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক মুছলেহ উদ্দিন, এফআইসি ব্যাংক কর্মকর্তা আব্দুল আহাদ, শিক্ষক ও সাংবাদিক আজিজ খান, সমাজসেবক হোসেন আহমদ, সিরাজ উদ্দিন, আলী হোসেন, আব্দুর রহিম, আশফাকুজ্জামান, ফারুক উদ্দিন, নুরুল ইসলাম, শিব্বির খান, পশ্চিম মাতিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নছুহা বেগম, রোমানা বেগম,পূরবী আচার্য, ফরিদা বেগম প্রমুখ।
এদিকে একদিন সকালে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফান্ডেশন উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে পশ্চিম মাথিউরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফয়েজ উদ্দিন লোদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফআইসি ব্যাংক কর্মকর্তা আব্দুল আহাদ, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আমিন উদ্দিন, বিয়ানীবাজার ইউকে সভাপতি রাহুলিয়া রহমান, পুরুষপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গায়ত্রী দাস, শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি জাকির খান, সাবেক সহসভাপতি আবুল হাসনাত সায়িদ, আফজাল হোসেন,কাজি ফখরুল ইসলাম প্রমুখ।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






