জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার দু’বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী, লেখক, গবেষক, অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার । তিনি ১৯৪৩ সালের ২৩শে মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা, আশারকান্দি গ্রামে, এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী ছিলেন পেশায় শিক্ষক। তাঁর চাচা আব্দুল বারী চৌধুরী ছিলেন সুনামগঞ্জ লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং আসাম প্রাদেশিক পরিষদ সদস্য এম.এল.এ।
আবু খালেদ চৌধুরী নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সুনামগঞ্জ জুবিলী হাইস্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট এম.সি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রী অর্জন করেন।
তিনি শিক্ষাজীবন সমাপ্ত করে অধ্যাপনা পেশায় যোগদান করেন। রাঙামাটি ডিগ্রি কলেজ, ঢাকা তিতুমির কলেজ, ঢাকা ডিগ্রি কলেজ ও সিলেট মুরারিচাঁদ কলেজে অধ্যাপনা করেন। আইন পেশা ও সাংবাদিকতার সঙ্গে ছিলেন সম্পৃক্ত। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্য ইতিহাসের আলোকে হযরত শাহজালাল (রহ.), গবেষণা ১৯৯৩সালে, উপজেলা সংবাদ (গবেষণা ১৯৯৬সালে) এবং বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ (২০০১সালে) অনেক অপ্রকাশিত বইয়ের মধ্যে প্রকাশিত। তিনি ২৩শে মার্চ ২০০৩ সালে পরলোকগমন করেন।
এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।






