এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন ইউএনও, ওসি ও শিক্ষা কর্মকর্তা

গোলাপগঞ্জ প্রতিনিধি :এসএসসি ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র,এর ভেন্যু ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি সহ বেশ কয়েকটি কেন্দ্র ও ভেন্যু।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, ‘গোলাপগঞ্জে এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, পরীক্ষার পরিবেশ ভালো। এবারের পরীক্ষায় ৬টি মাধ্যমিক কেন্দ্র ,১টি ভোকাশনাল কেন্দ্র ও ১ টি দাখিল মাদ্রাসা সহ ৮টি কেন্দ্র ভেন্যু সহ মোট ১৫টিতে ৪১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। অনুপস্থিত রয়েছে ৩০ জন।





