বিচ্ছেদে মানসিক অবসাদে ভুগছিলেন বিপাশা
দৈনিক জনতার দেশ ডেস্ক :করণ সিং গ্রোভারের তৃতীয় স্ত্রী বিপাশা। করণের সঙ্গে সংসার শুরুর আগে বিপাশার দীর্ঘ প্রেম ছিল অভিনেতা জন আব্রাহামের সঙ্গে। এক সাক্ষাৎকারে বিপাশা বলেন, বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে উঠতে আমার অনেক মাস লেগে গিয়েছিল।
আমার বিশ্বাসই হচ্ছিল না যে, জনের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। তিনি জানান, জনের জন্য তিনি সবকিছু ছেড়ে দিয়েছিলেন। মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করাও বন্ধ করে দিয়েছিলেন। মানসিক অবসাদে ছিলেন তিনি।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






