প্রেমে মজেছেন সামান্থা
দৈনিক জনতার দেশ ডেস্ক :ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে, সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দু’জনের বিচ্ছেদের পর নাগা বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।
তবে, সাম্প্রতিক সময়ে প্রেমের গুঞ্জন উঠেছে সামান্থাকে ঘিরেও। যত দিন যাচ্ছে, সেই গুঞ্জন আরও জোরদার হচ্ছে। পরিচালক রাজ নিদিমোরুরের সঙ্গে সামান্থার বিশেষ সম্পর্ক গড়ে ওঠার গুঞ্জন উঠেছে। এমনকি সেই গুঞ্জনকে সত্যও প্রমাণ করছেন এই জুটি। কিছুদিন আগে দুবাই ট্যুরে যান সামান্থা-রাজ। সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, বিভিন্নভাবে সময় উপভোগ করছেন সামান্থা। একটি শটে দেখা যায়, কোনো পুরুষের হাত ধরে আছেন তিনি। ওই ব্যক্তির পরনে জিন্স, গায়ে জ্যাকেট। তাছাড়া, কখনো রাজের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন, আবার কখনো কোনো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন সামান্থা। কখনো বিমানে পাশাপাশি সিটে হাস্যোজ্জ্বল মুখে এই নির্মাতার কাঁধে মাথা রেখে বসে আছেন অভিনেত্রী।
আবার গত জুলাই মাসেও যুক্তরাষ্ট্র সফরে যান রাজ-সামান্থা। দেশটির মিশিগান সিটিতে সামান্থার কাঁধে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






