কুয়েতে দুর্ঘটনার কবলে কিংস
দৈনিক জনতার দেশ ডেস্ক :এএফসি চ্যালেঞ্জ লিগ মিশনে এই মুহূর্তে কুয়েতে রয়েছে বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে স্বাগতিক ক্লাব আল-কুয়েতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশের পাঁচ বারের লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচটি খেলতে স্টেডিয়ামে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে দলটি।
বসুন্ধরা কিংসের মিডিয়া বিভাগ জানিয়েছে, কুয়েত এফসির বিপক্ষে খেলতে স্টেডিয়ামে যাওয়ার পথে তাদের টিম বাসের টায়ার মাঝ রাস্তা ফেটে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন তারা।
তবে কিংসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তাদের সকল খেলোয়াড় ও কর্মকর্তারা নিরাপদ ও অক্ষত আছেন।
‘বি’ গ্রুপে থাকা বসুন্ধরা কিংসের জন্য এই ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। ওমানের ক্লাব আল-সীব ও লেবাননের ক্লাব আল-আনসারের বিপক্ষে হারায় তাদের বিদায় নিশ্চিত হয়েছে।
বাংলাদেশ থেকে এবার একমাত্র ক্লাব হিসেবে বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে কোয়ালিফাই করেছিল।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






