দক্ষিণ এশীয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন মনোনীত
বিশেষ প্রতিবেদন :দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবিক সংগঠণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশী বংশোদ্ভূত, ইংল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী, আবুল ‘স স্পাইস এর স্বত্বাধিকারী আবুল হোসেন মনোনীত হয়েছেন।
৩রা জানুয়ারী ২০২৬ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের
কেন্দ্রীয় সদর দপ্তর বনানী , ঢাকা এর পরিচালক ড. আজাদুল হক প্রেরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায় – ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে ২০২৬-২০২৭ মেয়াদে নবগঠিত উপদেষ্টা পরিষদে আবুল হোসেন কে সম্পৃক্তকরঃণ সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় চেয়ারম্যান ও ফাউন্ডেশনের নেপাল পশ্চিম প্রদেশের গভর্ণর মোঃ নজির মিয়া তা অনুমোদন করেন।
উল্লেখ্য যে, আবুল হোসেন একজন ব্রিটিশ উদ্যোক্তা, পুরস্কারপ্রাপ্ত রেস্তোরাঁ ব্যবসায়ী, সাংস্কৃতিক, সামাজিক মানবিক কাজের মাধ্যমে ওয়েলস ও ইংল্যান্ডে জনপ্রিয় এক উদ্যোক্তা হিসেবে বিশেষ সুনাম অর্জন করেন ও সুপরিচিত।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






