সিলেটে বিএনপি নেতার মাতৃবিয়োগ দোয়া ও শিরনি মাহফিলে রেজাউল হাসান কয়েস লোদী
যুবদল নেতার মাতৃবিয়োগ দোয়া ও শিরনি মাহফিলে জননেতা রেজাউল হাসান কয়েস লোদী -প্যানেল মেয়র সিসিক
বিশেষ প্রতিবেদন: জাতীয়তাবাদী যুবদল নেতা আফজাল হোসেনের মায়ের রূহের মাগফেরাত, দোয়া ও শিরনি মাহফিল অদ্য ১৪ই ফেব্রুয়ারী রোজ শনিবার বাদ যোহর দক্ষিণ সুরমা নিজ বাড়ীতে করা হয়। মোমীন খলা গ্রামে, গ্রামের সাধারণ মানুষ, নবীন প্রবীণ মুরব্বিদের উপস্থিতিতে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে (আলহামদুলিল্লাহ্)।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন –
জাতীয়তাবাদী দল বিএনপি -সিলেট মহানগর সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, চার মেয়াদে নির্বাচিত কমিশনার/ কাউন্সিলর নগরীর জননন্দিত ব্যাক্তিত্ব রেজাউল হাসান কয়েস লোদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল , ছাত্রদল, জাতীয়তাবাদী পেশাজীবী দলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)





