৮ বছর ধরে হেনস্তা, প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর
দৈনিক জনতার দেশ ডেস্ক :ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে শোকে কাতর টলিউড। এমন সময়ে এবার এক প্রযোজকের বিরুদ্ধে আট বছর ধরে হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী।
ছোট পর্দার পরিচিত প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমা। যার কর্ণধার সুশান্ত দাস।
টিআরপি তালিকার প্রথম দশেও ঠাঁই পায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি ধারাবাহিক। এবার তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন টেলিঅভিনেত্রী সুকন্যা দত্ত গুহ।
রাহুলের প্রয়াণের পর টলিপাড়ার সদস্যদের একাংশ যখন একে একে নিজেদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরছেন, তখন এমন পরিস্থিতিতে সুশান্ত দাসের বিরুদ্ধে আট বছর ধরে হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী।
সামাজিকমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেও এবার জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন সুকন্যা।
অভিনেত্রীর অভিযোগ, আমার নিজের জীবন, আমার ক্যারিয়ার, আমার ব্যক্তিগতজীবন সবকিছু নষ্ট হওয়ার নেপথ্যে ইন্ডাস্ট্রিরই এক নামী প্রোডাকশন হাউস জড়িত। দিনের পর দিন আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমাকে এমন কিছু করতে বাধ্য করা হয়েছিল, যেটাতে আমার কোনও স্বতঃস্ফূর্ত সম্মতি ছিল না।
ওই প্রযোজকের বিষয়ে সুকন্যা আরও অভিযোগ করেন, একজন বিকৃত মানসিকতার মানুষ। যার হাত ধরে আজ অনেক সিরিয়ালের নায়িকা, নায়িকা হয়েছেন, কিন্তু সেই সাফল্যের পেছনে কী আছে? তা অনেকেই জানেন। অনেক মেয়েই এই নোংরামি সহ্য করতে না পেরে সরে গিয়েছে। আমি নিজে চোখে দেখেছি। আর যারা প্রতিবাদ করে, তারা কাজ পায় না, ইন্ডাস্ট্রি থেকে কার্যত বাদ পড়ে যায়।
ওই প্রযোজক নানাভাবে হেনস্তা করেছেন বলেই দাবি সুকন্যার। এই অভিনেত্রীর কথায়, টেন্ট সিনেমার কর্ণধার সুশান্ত দাস আমাকে নানাভাবে ‘এক্সপ্লয়েট’ করেছিলেন। প্রায় আট বছর ধরে বিভিন্নভাবে আমায় ও আমার পরিবারকে হেনস্থা করছেন সুশান্ত দাস। ওর প্রযোজিত ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকে কাজ করতাম। তখন আমায় কুপ্রস্তাব দিয়ে বলেছিলেন যদি রাজি না হই, তাহলে আমার দৃশ্যটা বাদ দিয়ে দেবে। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে! তবুও রাজি হইনি আমি। বাদ যায় আমার দৃশ্যটা। শুধু একটা পাসিং শট গিয়েছিল। এরপর থেকেই শুরু হয় অনাচার। সবচেয়ে অবাক লাগে তার স্ত্রী সব জেনেও চুপ থাকতেন।
প্রভাব খাটিয়ে দমিয়ে রাখার বিষয়ে সুকন্যা বলেন, উনি প্রভাব খাটিয়ে আমাকে দমিয়ে দিতে চাইছেন। ফেসবুকে পোস্ট করার পর থেকে আমার বাবাকে ১২ বার ফোন করেছেন। কেন? পোস্ট মুছে ফেলার জন্যেও হুমকি দিচ্ছেন।
অভিনেত্রীর দাবি, আমি তখন সন্তোষপুরে থাকতাম, তার বাড়িও সন্তোষপুরেই। তাই সুযোগ পেলেই আমার ফ্ল্যাটে এসে উনি উৎপাত করতেন, মিথ্যা প্রতিশ্রুতি দিতেন এবং অন্য অভিনেত্রীদের নিয়ে নানা গল্প শোনাতেন।
সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশের পর ওই প্রযোজকের থেকে হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ সুকন্যার। অভিনেত্রী বলছেন, উনি প্রভাব খাটিয়ে আমাকে দমিয়ে দিতে চাইছেন। ফেসবুকে পোস্ট করার পর থেকে আমার বাবাকে ১২ বার ফোন করেছেন। কেন? পোস্ট মুছে ফেলার জন্যেও হুমকি দিচ্ছেন। আমার স্বামী সবটা শুনে মনে জোর দিয়েছে। আমি আর চুপ করে তাকব না। মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছি। এর শেষ দেখে ছাড়ব।
যদিও সংশ্লিষ্ট ইস্যুতে ওই প্রযোজকের সঙ্গে ভারতীয় একটি গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে সূত্রের বারদে খবর, পাল্টা অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছেন সুশান্ত দাস।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






