প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল ৩ হাজার গাছ
দৈনিক জনতার দেশ ডেস্ক :প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্পে একটি গাছও না কেটে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে প্রায় তিন হাজার গাছ কাটা পড়া থেকে রক্ষা পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী রবিউল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব মেরিন ড্রাইভ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে মিলিত হন।
ওই বৈঠকেই গাছ রক্ষা করে সড়ক প্রশস্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে বর্তমানে কাজ শুরু হয়েছে।
কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত বিস্তৃত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়ককে বর্তমানে চার লেনে উন্নীত করার কাজ চলছে।
প্রাথমিক পরিকল্পনায় মনে করা হয়েছিল, সড়ক প্রশস্ত করতে বিপুল সংখ্যক গাছ কেটে ফেলতে হবে। তবে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী সেই পরিকল্পনায় পরিবর্তন আনার নির্দেশ দেন।
অতীতের উন্নয়ন প্রকল্পগুলোতে গাছ কাটার ফলে পরিবেশের যে ক্ষতি হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বর্তমান প্রকল্পে পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ প্রসঙ্গে জানান, শুধু বিদ্যমান গাছগুলো রক্ষা করাই সরকারের লক্ষ্য নয়। পুরো মেরিন ড্রাইভকে আরও দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব করার পরিকল্পনা রয়েছে। এজন্য সড়কের দুই পাশে নতুন করে সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই সম্প্রসারণ প্রকল্পটি সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রকল্পের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে— বিদ্যমান সড়ক প্রশস্তকরণ; রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ দুই লেনের নতুন সেতু নির্মাণ; আরসিসি রিটেইনিং ওয়াল ও সিসি ব্লক স্থাপন
ইউটিলিটি স্থানান্তর।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






