গোলাপগঞ্জে ১৩৩ বোতল বিদেশি মদ জব্দ
দৈনিক জনতার দেশ ডেস্ক :সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর সাতঘড়ি এলাকা থেকে ১৩৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে র্যাব।
বুধবার (৩ জুন) রাতে সাতঘড়ি এলাকার সুরমা নদীর পাশে অভিযান এ পরিচালনা করা হয়।
অভিযানকালে তিনটি চটের বস্তায় তল্লাশি চালিয়ে ১৩৩ বোতল বিদেশি মদ পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি র্যাব।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরে জব্দকৃত মদ জিডিমূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন





