এলডিপির নেতা তোফায়েলের আওয়ামীলীগের উপর হামলা
গোলাপগঞ্জ প্রতিনিধি: শেনিবার (১ মে) শ্রমিক দিবসে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মিটিংয়ে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে এলডিপির এক নেতার উপর হামলার ঘটনা ঘটেছে।
হামলায় আহত এলডিপির গোলাপগঞ্জ উপজেলা শাখার সদস্য তোফায়েল আহমদকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ইবনেসিনা হাসপাতালে প্রেরণ করেন। আহত তোফায়েল আহমদ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের ফারুক আহমদের পুত্র।
জানা যায়, ওইদিন সন্ধ্যায় তোফায়েল আহমদ শ্রমিক দিবসে এলডিপির মিটিংয়ে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন পূর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা আওয়ামী লীগ নেতা সুহেল, সাবলু, বাবলু, ফজলু, লাবলু ও নজরুল সহ আরোও ৯জন আওয়ামীলীগ নেতাকর্মীরা তার উপর দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এতে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিলেট ইবনেসিনা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হামলায় আহত ভুক্তভোগী এলডিপির নেতা তোফায়েল আহাদ বলেন, আওয়ামীলীগ নেতাকর্মীরা ২০২০ সালের ৩১ ডিসেম্ব। আমার উপর হামলা চালিয়েছিল। তখনও আমি থানায় তাদেন বিরুদ্ধে মামলা করতে গিয়ে ছিলাম কিন্তু পুলিশ মামলা না দিয়ে উল্টো আমায় চড় ঘাগড় মারে। আজও আমার উপর ওই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
এ বিষয়ে তোফায়েল আহমদ বলেন, আমার একটি অপরাধ আমি কেন এলডিপি করি। আমি কেন আওয়ামী লীগের সাথে যোগ দেইনা। আমি আমার পরিবার নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তারা এখনো বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।





