সুনামগঞ্জ জেলায় দ্বিতীয়বার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন রেদওয়ানুর রহমান
জিবি সময় অনলাইন ডেস্ক :দ্বিতীয় বারের মতো সুনামগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা বিভাগে পরিদর্শক ক্যাটাগরিতে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমান। পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয়া হয়েছে।
প্রজননস্বাস্থ্য ও অধিকার প্রধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সামাধান মেলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করেছে সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এ দিন অতিথিবৃন্দ রেদওয়ানুর রহমানকে জেলার মধ্যে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ঘোষণা করেন।
উল্লেখ্য সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন এঁর কাছ থেকে ভার্চুয়াল আলোচনা সভা শেষে জুম এপ্লিকেশনের মাধ্যমে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার গ্রহণ করার কথা রয়েছে।
মা ও শিশু বিষয়ক সেবা এবং নারী ও কিশোরী সু-স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করণ বিষয়টি আরোও জোরদার করার জন্য আগামী (১১জুলাই ২১খ্রিঃ) সকাল ১১ঘটিকায় সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন সিভিল সার্জন সুনামগঞ্জ।দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করায় রেদওয়ানুর রহমান তার এই সাফল্যের অংশিদার সকল সহকর্মী ও আপামর জনসাধারণের বলে মন্তব্য করেন। রেদওয়ান আশা করেন পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবায় সবসময় এ ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করতে কাজ চালিয়ে যেতে চান।
সেই সাথে দোয়ারাবাজার উপজেলা পরিবার পরিকল্পনার সহকর্মী থেকে শুরু করে উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সকলকে স্যার-কে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি
(জিবি সময়/রু–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন
(বি: দ্র:-সিলেট জেলার বিভিন্ন উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীরা পত্রিকার ই–মেইলে সিভি, আইডি কার্ড/জন্ম সনদের ফটোকপি, পাসপোর্ট সাইজের ফটোকপি পাঠাতে পারেন।)






