সাবেক ছাত্রদল নেতা মিজানের মায়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক
জিবি সময় অনলাইন ডেস্ক :সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা ও সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুমনের মতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।
রোববার রাতে সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, রবিবার ভোর ৮টায় সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা ও সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুমন’র মাতা সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(জিবি সময়/রু–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন
(বি: দ্র:-সিলেট জেলার বিভিন্ন উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীরা পত্রিকার ই–মেইলে সিভি, আইডি কার্ড/জন্ম সনদের ফটোকপি, পাসপোর্ট সাইজের ফটোকপি পাঠাতে পারেন।)






