সাবেক অর্থমন্ত্রী মুহিতের সুস্থতা কামনায় হযরত শাহজালাল (রহ.) দরগাহে আজ দোয়া মাহফিল
জিবি সময় অনলাইন ডেস্ক :করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ম-লীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনায় আজ বুধবার (২৮ জুলাই) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে শফিউল আলম চৌধুরী নাদেল সিলেটের অভিভাবক, সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
(জিবি সময়/রু–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন
(বি: দ্র:-সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীরা পত্রিকার ই–মেইলে সিভি, আইডি কার্ড/জন্ম সনদের ফটোকপি, পাসপোর্ট সাইজের ফটো পাঠাতে পারেন।)






