দিল্লিতে প্রবল বৃষ্টি
জিবি সময় অনলাইন ডেস্ক :ভারতের রাজধানী দিল্লিতে প্রবল বৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় শুরু হওয়ার বৃষ্টির কারণে দিল্লিগামী অন্তত ১০টি ফ্লাইটের গন্তব্য বদলানো হয়েছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, শহরের বিভিন্ন অংশ থেকে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। অনেক এলাকায় মানুষ হাঁটু পর্যন্ত পানি হেঁটে পার হয়েছে। আবহাওয়া দপ্তর দিল্লি ও এর আশেপাশের এলাকায় লাল সতর্কতা জারি করেছে। স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।
আবহাওয়া দপ্তর বলেছে, ‘চারটি সেক্টর থেকে মেঘ জমা হয়েছে দিল্লির ওপর। পরবর্তী ২ ঘন্টার মধ্যে দিল্লিতে তীব্র থেকে খুব বৃষ্টিপাত হতে পারে।’
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা জানিয়েছেন, তিনি সব কর্মকর্তাকে সতর্ক থাকতে বলেছেন এবং জলাবদ্ধ প্রবণ জায়গাগুলোতে কাজ করতে বলেছেন।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






