স্বরাষ্ট্র থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে সাখাওয়াত
জিবি সময় অনলাইন ডেস্ক :অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বর্তমান উপদেষ্টারদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন শপথ নেওয়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ও সামলাবেন তিনি।
নতুন অন্তবর্তীকালীন সরকার শপথ নেয়ার পর শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে। তবে সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগ বিষয়ক তার এক মন্তব্যের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপিতে ক্ষোভ দেখা দেয়। অনেকে সাখাওয়াতের অপসারণও দাবি
ওঠে।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






