গোলাপগঞ্জে এলডিপির নেতার বাড়িতে হামলা
গেলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে এলডিপির নেতার বাড়িতে ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগের হামলা। ৭ আগষ্ঠ বুধবার উপজেলার ভাদেশ্বর পশ্চিমভাগ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ০৫আগষ্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগ নেতা কর্মীরা বহাল তবিয়তে আছ। যদিও কেন্দ্রীয় নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। তবুও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগ নেতা কর্মীরা বর্তমানে জামায়াত ও বিএনপির ছত্রছায়ায় তাদের অপর্কম চালিয়ে যাচ্ছে। বুধবার এলডিপি নেতা তোফায়েল আহমদ এর পরিবারের উপর হামলা চালায়।
তোফায়েল আহমদ এর বড় ভাই আব্দুশ শুকুর বলেন, আমাদের ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এবং আমার ভাই তোফায়েল দেশে আসলে তাকে প্রাণে মারার হুমকি প্রদান করে। এ বিষয়ে কোনো আইনী পদক্ষেপ নিলে এর পরিণাম ভয়াবহ হবে।
এ বিষয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহিদুজ্জামান লাভলু বলেন, আমি সরজমিনে গিয়ে দেখি ঘরের আসবাবপত্র ভাংচুর দেখেছি। সন্ত্রাসীদের কোন দল নেই। যে দলের অবস্থান ভালো সেই দল করে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আমিন বলেন, শুনেছি এলডিপি নেতা তোফায়েলের বাড়িতে হামলা হয়েছে। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।






