প্রজাপতির আড্ডায় শতাধিক নারী
জিবি সময় অনলাইন ডেস্ক :সম্প্রতি ঢাকা গুলশানের সিক্স সিজন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল নারীদের ‘৯৬-৯৮’ গ্রুপের বার্ষিক প্রজাপতির আড্ডা, সিজন- ৬।
রঁদেভু ৯৬-৯৮ ফাউন্ডেশনের আয়োজনে প্রজাপতির আড্ডায় প্রায় শতাধিক নারী সদস্য অংশ নেন।
দিনের শুরুতে রেজিস্ট্রেশন শেষে সবাই পৌঁছে যায় ভেন্যুতে। অল্প কিছুক্ষণের মধ্যেই লাল, নীল, হলুদ ও সাদা পোশাকে সজ্জিত নারীদের কলকাকলিতে মুখরিত হয় সিক্স সিজনের স্কাই পুল রেস্টুরেন্ট।
সারাদিন চলতে থাকে হাসি আড্ডা, খাওয়া দাওয়া, মজার গেইম শো, র্যাফেল ড্র, গান ও নাচের পরিবেশনা।
বিকেলে কেক কাঁটার পর চলে সম্মিলিত ফটোসেশন ও বাংলা গানের বিটে সবার নাচ গানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানের সবার জন্যে ছিল নানা ধরনের উপহার।
বিশেষ এই আয়োজনের পরিচালনা পরিষদে ছিলেন আলিফ, আফরোজা, সিলভী, সিহাম ও পারিসা।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






