বাংলাদেশে ভ্রমণ ঝুঁকি কমাল জাপান
জিবি সময় অনলাইন ডেস্ক :বাংলাদেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ ঝুঁকি কমিয়েছে জাপান। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা লেভেল ২ থেকে লেভেল ১ -এ উন্নীত করেছে দেশটি।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৭ ডিসেম্বর ) বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা লেভেল ২ থেকে লেভেল ১-এ উন্নীত করেছে। জুলাই ও আগস্টে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি মাসে জাপান বাংলাদেশের ওপর লেভেল ২ ভ্রমণ সতর্কতা জারি করে।
জাপান নিজ দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণে চার ধরনের ভ্রমণ সতর্কতা জারি করে থাকে। লেভেল ৪ হলো সর্বোচ্চ সতর্কতা। আর লেভেল ১ সর্বনিম্ন সতর্কতা।
লেভেলে ১ -এ সাবধানে থাকতে বলা হয়েছে। আর লেভেল ২-এ অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






