দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বাছিত, সম্পাদক মাহিন
জিবি সময় অনলাইন ডেস্ক :সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে কলেজ ছাত্রদলের আগামীর নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজের শিক্ষার্থী আব্দুল বাছিত ও সাধারণ সম্পাদক নির্বাচত হয়েছেন শিক্ষার্থী ফুয়াদ হাসান মাহিন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনে ভোটে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন চারজন। এর মধ্যে ১৩৫ ভোট পেয়ে মো.আব্দুল বাছিত সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন মিয়া ১০৩ ভোট পান। এছাড়া ফুয়াদ হাসান মাহিন ১২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ১০৪ ভোট পান।
সভাপতি প্রতিদ্বন্দ্বীতাকারী অন্যান্যরা হলেন ফরিদ মিয়া ও আবু তাহের পাপ্পু। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতাকারী অন্যান্যরা হলেন-আমিনুল ইসলাম মাহিন ও আবু মাহিন মাহফুজ।
সম্মেলনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ জেলা-মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ার পর আব্দুল বাছিত এক প্রতিক্রিয়ায় যারা নির্বাচিত করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আগামীতে সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






