সিলেটে টানা তাপদাহে জনজীবন বিপর্যস্ত
জিবি সময় অনলাইন ডেস্ক :সিলেটবাসীর জন্য কখনো স্বস্তির, কখনোবা মারাত্মক অস্বস্তির। সামান্য বৃষ্টিতে নগরজুড়ে জলজট- অনেক পুরানো সমস্যা। আবার গত কয়েকদিনের মৃদৃ তাপ প্রবাহের কারণে সিলেটজুড়ে জনজীবনে রীতিমতো হাঁসফাঁস অবস্থা। টানা তিন চারদিন ধরেই চলছে এই অবস্থা। তবে প্রতিদিন আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টি বা ঝড়ো হাওয়ার কথা জানালেও কাংখিত বৃষ্টির কিন্তু দেখা নেই।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহওয়ার পূর্বাভাসে তারা জানিয়েছে, এই ২৪ ঘন্টায় সিলেট ও আশপাশ এলাকার কোনো কোনো জায়গায় বজ্রসহ ঝড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবারও সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।এ অবস্থায় শুক্রবারের তাপমাত্রা হ্রাসের তেমন কোনো সম্ভাবনার কথা জানাতে পারেনি সিলেট আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






