গোলাপগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে ৮ শহীদের পরিবারকে উপহার
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন ও গনতান্ত্রিক আন্দোলনে নিহত ৮ শহীদের পরিবারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় যুবদলনেতা এমরান আহমদের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহনুর আলমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য আ.ম অহিদ আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেন্ট্রাল লন্ডন যুবদলের সাবেক সভাপতি জাবেদ হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা আছাদুর রহমান সুফিয়ান প্রমুখ।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






