গোলাপগঞ্জে লক্ষণাবন্দ বিএনপির সাথে এমপি প্রার্থী সাবিনা খাঁনের মতবিনিময় সভা
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাথে গোলাপগঞ্জ – বিয়ানীবাজার ৬ আসনের এমপি প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম আলহাজ্ব কমর উদ্দিন সাহেবের কন্যা সাবিনা খাঁনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২জুন) গোলাপগঞ্জ আঞ্চলিক স্কাউট ভবনে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীম আহমদের সভাপতিত্বে যুবদল নেতা মুফজ্জিল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের এমপি প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিন সাহেবের কন্যা সাবিনা খাঁন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুস সামাদ, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জাসাসের আহবায়ক আমির হোসেন, সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বাহরাইন বিএনপি নেতা জাহেদ আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন, ১নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক এমদাদ হোসেন রুহেল, যুবদল নেতা শরফ উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ছালেহ আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইরা মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরফ আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সানুর আহমদ প্রমুখ।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






