তিন দিনেও উদ্ধার হয়নি গোলাপগঞ্জের গৃহবধূ মিতু
গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি গৃহবধূ আবিদা সুলতানা মিতু। ফলে পরিবারটিতে উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় গত ২৩ জুন একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলা ঢাকাদক্ষিন ইউনিয়নের বারকোট গ্রামের খর্দ্দাপাড়া এলাকার তাজ উদ্দিন মিয়ার মেয়ে আবিদা সুলতানা মিতু (২৫)। প্রায় ১৪ বছর আগে বিয়ে হয় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউপির খর্দাপাড়া এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে বাবুল মিয়ার (৪১) সঙ্গে। সংসার জীবনে তাদের পরিবারে ১টি ছেলে একটি মেয়ে রয়েছে।
পরিবার জানায়, গত ২৩ জুন উপজেলার ঢাকাদক্ষিন ইউপি খর্দ্দাপাড়া এলাকায় থেকে নিখোঁজ হন।নিকটস্থ আত্বীয় স্বজন সহ পরিচিত সব জায়গায় খোঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্ল্যা জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তাদের সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে।





