আশরাফুলের দেহ তল্লাসী করে যা পায় পুলিশ
জিবি সময় অনলাইন ডেস্ক :সিলেট নগরীর বন্দরবাজার থেকে ৫৫পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ।
রবিবার (৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার জলসুখা এলাকার মুহিদ মিয়ার ছেলে মোঃ আশরাফুল মিয়া (২১)।
জানা যায়, রবিবার (৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার পেপার পয়েন্টস্থ মজলিস হোটেল (আবাসিক) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সন্দেহভাজক একজনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে ৫৫পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট নগরীর বন্দরবাজার থেকে ৫৫পিস ইয়াবা বড়িসহ আশরাফুল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৮, তারিখ-০৭/০৭/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ৩৬(১) এর ১০(ক); রুজু করা হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






