গোলাপগঞ্জে সরকারী রাস্তায় তোরণ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা
গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে সরকারী রাস্তার উপর জোড়পূর্বক পাঞ্জেগানা মসজিদের নামে তোরণ নির্মানের অভিযোগ পাওয়া গিয়াছে। বুধবার উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানীগ্রামে এ তোরণ নির্মাণ কেন্দ্র করে এলাকাবাসী ও আখলাকুল আম্বিয়ার পরিবারের মধ্যে উওেজনা বিরাজ করছে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মামুনুর রশীদ মামুন বলেন, আমরা ৬টি মহল্লাবাসী তথা বানীগ্রাম এলাকাবাসী বানীগ্রাম জামেয়া ইসলামীয়া মাদ্রাসা নামে তোরণ নির্মাণ করলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু পারিবারিক বা কোন ১টি গোষ্ঠীর নিয়ন্ত্রিত সাবেক মোহাম্মদিয়া পাঞ্জেগানা মসজিদের নামে নামকরণ করতে দেওয়া হবে না।
তিনি আরোও বলেন, সরকারী রাস্তায় কিছু করতে হলে জেলাপ্রসাশক থেকে অনুমতি নিয়ে করতে হয়। তা না করে একটি পরিবার এলাকাবাসীর সাথে পরামর্শ না জোড় পূর্বক তোরণ নির্মাণ করতে চায়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মোল্লা বলেন, বানীগ্রামে সরকারী রাস্তায় তোরণ নির্মাণ কে কেন্দ্র করে একটি অভিযোগ পাওয়া গেছে। আমারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন





