নবীগঞ্জে বিএনপি নেতা ছাবির চৌধুরীর সদস্যপদ স্থগিত
দৈনিক জনতার দেশ ডেস্ক :কারণ দর্শানোর নোটিশ ছাড়াই হবিগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ও নবীগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ ছাবির আহমদ চৌধুরীর সদস্যপদ স্থগিত করা হয়েছে। গত ২২শে আগস্ট প্রাথমিক সদস্যপদসহ তার রাজনৈতিক পদবি স্থগিত করা হয়।
দলের তিন যুগ্ম আহ্বায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এই স্থগিতাদেশ দেন। ছাবির চৌধুরীর দাবি, ভিত্তিহীন অভিযোগে তার সদস্যপদ স্থগিত হয়েছে। এ নিয়ে তার অনুসারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন এবং অরবিন্দু রায় সাবেক মেয়র ছাবির চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, মব জাস্টিস সৃষ্টি, মামলা বাণিজ্য, দাঙ্গা সৃষ্টি, ব্যবসা প্রতিষ্ঠান লোপাট ও অগ্নিসংযোগ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন।
সার্বিক বিষয়ে সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ ছাবির আহমদ চৌধুরী বলেন, জনগণ আমাকে পরপর তিনবার মেয়র নির্বাচিত করেছে। একাধারে তিনবার পৌরসভার কাউন্সিলর ছিলাম। দলের সভাপতি ছিলাম। অনেক মামলার আসামি হয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের কোনো প্রলোভন আমাকে নীতি থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি। জীবনের শেষ মুহূর্তেও দলের নীতি আদর্শে অবিচল থাকবো। তিনি বলেন, কারণ দর্শানোর নোটিশ দিয়ে আমার কথা শুনলে ভালো হতো। তথাপি আমার কোনো ক্ষোভ নেই। দল আমার প্রয়োজন মনে করলে স্থ
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






