ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজে নবনির্মিত ভবন ও ফটকের উদ্বোধন

নিউজ ডেস্ক: ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের মনির আহমদ (শুক্কর হাজী) ভবনের দ্বিতীয় তলা এবং পুনর্নির্মাণকৃত প্রধান ফটকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কলেজের প্রধান ফটক ও মনির আহমদ (শুক্কর হাজী) ভবনের দ্বিতীয় তলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসি এর ডিরেক্টর মোস্তফা আহমদ শাহরিয়ার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, অভিভাবকসহ এলাকার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষার্থীরা। পরে প্রধান অতিথির হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার।
১ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি এর ডিরেক্টর মোস্তফা আহমদ শাহরিয়ার।
অনুষ্ঠানে ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার এর সভাপতিত্বে এবং গণিত বিভাগের প্রভাষক ফরিদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী তাহসিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও স্টাফ কাউন্সিল এর সেকেটারি আব্দুল্লাহ আল ফারুক।
শিক্ষার্থীদের মধ্যে থেক বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিয়া জান্নাত।
প্রধান অতিথি মোস্তফা আহমদ শাহরিয়ার তাঁর বক্তব্যে বলেন—
“ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এ অঞ্চলের নারীশিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ কলেজের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও দেশের উন্নয়নে বড় অবদান রাখবে। আধুনিক ভবন ও ফটক নির্মাণের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে। আমি আশা করি, কলেজের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশের সুনাম বয়ে আনবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ সাবেক সভাপতি তারেক জলিল মাস্টার, ভাদেশ্বর কলেজ এর অধ্যক্ষ মাহবুব উস সামাদ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাওলানা গোলাম কিবরিয়া, পূবালী ব্যাংকের পিন্সিপাল অফিসের জিএম চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, পূবালী ব্যাংক সিলেট পূর্বের ডিজিএম ফজলুল করিম চৌধুরী, পূবালী ব্যাংক সিলেট পশ্চিমের ডিজিএম রুহুল আমিন, পূবালী ব্যাংক সিলেট পূর্বের এজিএম উজ্জ্বল হালদার, সিলেট পূবালী ব্যাংকের এজিএম প্রদ্ধুত কান্তি দাস, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর নবনির্বাচিত গভর্নিং বডির বিদুৎসাহী সদস্য ও ভাদেশ্বর এক্সিম ব্যাংক এর ম্যানেজার জয়নাল আবেদীন, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ এর হিতৈষী সদস্য আনিসুজ্জামান পাপলু, গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুস সুবহান, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হাফিজ মাওলানা আব্দুল মুহিত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সাদিকুর রহমান সাদেক, শামীম আহমদ মাস্টার, নজরুল ইসলাম নজাই, হেলাল আহমদ, বাবুল আহমদ, ভাদেশ্বর পূবালী ব্যাংক পিএলসি ম্যানেজার আরাফ মহসীন চৌধুরী।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





