সিলেটে মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
দৈনিক জনতার দেশ ডেস্ক :সিলেটে মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সিলেট মহানগর পুলিশের পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নন্দলাল ও প্রীতম ।
পুলিশ জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ১৮ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয় ।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২১, ১৪/০৯/২০২৫) দায়ের করে তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






