সিলেটে পাথর ব্যবসায়ীর অফিসে মিলল শটগান
দৈনিক জনতার দেশ ডেস্ক :সিলেটে পাথর ব্যবসায়ীর অফিস থেকে পরিত্যক্ত অবস্থা থেকে একটি শটগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সদস্যরা।
রোববার (২৬ অক্টোবর) জেলার বিয়ানীবাজার উপজেলার ভারত সীমান্তবর্তী বড়গ্রামের আলী হোসেনের পাথর ব্যবসার পরিত্যক্ত অফিস কক্ষের এক কোণে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় কাঠের বাট যুক্ত বিদেশি রূপান্তরিত শটগানটি উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
র্যাবের প্রাথমিক ধারণা ও পর্যালোচনা মতে, এটি একটি একনলা এয়ারগান ছিল। পরবর্তীতে বহনে সহজ এবং নাশকতার কাজে ব্যবহারের জন্য অস্ত্রটিকে ১২ বোর শর্টগান কার্টিজ ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অস্ত্রটিতে মরিচা পড়ে যায়।
উদ্ধারকৃত অস্ত্রটি জিডি মূলে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে, বলেও জানায় র্যাব।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






