গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী অস্ত্র উদ্ধার
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার রনকেলি নুরুপাড়ার একটি ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
জানাযায়, শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জের রনকেলি নুরুপাড়ার একটি ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬০ রাউন্ড তাজাগুলি ও দুটি সচল বিদেশী এয়ারগান উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে দুটি জিডি দায়ের করে অস্ত্র ও গুলিগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তীতে সিলেট বিভাগ এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে অভিযান চালিয়ে র্যাব-৯ ২৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






