ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদল নেতা জুনাক
দৈনিক জনতার দেশ ডেস্ক :পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামরুজ্জ্বামান জুনাক।তিনি বর্তমানে সিলেট জেলা যুবদলের কমিটিতে আছেন।
শুক্রবার (২০ মার্চ) ঈদকে কেন্দ্র করে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরোও বলেন, রমজান মাস আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই ঈদ উদযাপন করতে হবে। এই পবিত্র উৎসবকে ঘিরে হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হই। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরোও বলেন- বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চান। পাশাপাশি তিনি বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শেষে তিনি গোলাপগঞ্জসহ দেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন





