শেষ রক্ষা হলনা সালমান ও তুহিনের
দৈনিক জনতার দেশ ডেস্ক :শেষ রক্ষা হলানা তাদের। শেষ পর্যন্ত র্যাবের খাঁচায় ঢুকতে হল দু’জনকেই। দিনদুপুরে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই মামলায় তাদের গ্রেপ্তার করে র্যাব-৯।
শনিবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে র্যাবের গণমাধ্যম বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজারের রাজনগর থানার আদমপুর মিঠিপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সালমান মিয়া (২৬) ও মৌলভীবাজার সদর থানার হেলালপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তুহিন আহমেদ (২৪)।
র্যাব জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সোয়া ৭টার দিকে মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা গত ১৯ নভেম্বর রাজনগর থানায় দায়েরকৃত একটি ছিনতাই মামলার (নং ১১) আসামী।
জানা যায়, গত ১৮ নভেম্বর সকাল ১০টার দিকে রাজনগর থানার বাসিন্দা ইমরান মিয়া (২৮) তার পিতাকে নিয়ে একটি মোটরসাইকেলে করে নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা হন।
সকাল ১০টা ২০ মিনিটের দিকে তারা ঢাকা-সিলেট মহানসড়কের রাজনগর নন্দীউড়ে পৌঁছামাত্র একটি নেভি বøু কালারের প্রাইভেট কার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইমরান ও তার পিতা রাস্তায় পড়ে যান।
এসময় প্রাইভেট কার থেকে নেমে দুই ব্যক্তি জিআই পাইপ দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করতে করতে টাকার ব্যাগ নিয়ে কারে চেপে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে ভিকটিম বাদি হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আসামীদের চিহ্নিত করে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






