খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে কাতার: এমএ মালিক
দৈনিক জনতার দেশ ডেস্ক :বেগম জিয়ার জন্য কাতার সরকার এয়ার এম্বুলেন্স প্রস্তুত রেখেছে, মেডিক্যাল বোর্ড পরামর্শ দিলে তাঁকে বিদেশে নেওয়া হবে – এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট ৩ আসনে বিএনপির প্রার্থী এম. এ. মালিক।
বুধবার বিকেলে দক্ষিণ সুরমার সিলাম এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিল ও শিরনী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, বেগম জিয়ার রোগমুক্তি কামনায় জনসংযোগ কর্মসূচি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মসজিদ, মাদ্রাসার, এতিমখানার পাশাপাশি মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন দোয়ার দরখাস্ত নিয়ে।
ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে স্বদেশ গড়ার লক্ষ্যে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। এসময় স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






